শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

অনভিবাসী ভিসাধারী‌দের মা‌র্কিন দূতাবাসের বার্তা

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ


অনভিবাসী ভিসাধারী‌দের মা‌র্কিন দূতাবাসের বার্তা

অনভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য নিশ্চিত কর‌তে ভিসা ইন্টারভিউয়ের সময় প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র স‌ঙ্গে রাখ‌ার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। 

শ‌নিবার (২৮ ন‌ভেম্বর) অনভিবাসী ভিসা নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবু‌কে এক বার্তায় এ পরামর্শ দি‌য়ে‌ছে দূতাবাস। 

বার্তায় বলা হ‌য়ে‌ছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করুন। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনো বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।

ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনুন।

aliul / aliul

Link Copied