
ভূরুঙ্গামারী লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৬৬১) ত্রিবার্ষি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭নভেম্বর,) ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে সভাপতি পদে মোঃ সফিকুল রহমান এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হামিদ (ঢেপু সরদার) বিজয়ী হন।
নির্বাচনে সভাপতি পদে ট্রাক প্রতীকে মোঃ সফিকুল রহমান ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের মোঃ ছাইফুর রহমান পেয়েছেন ৩৮৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বটগাছ প্রতীকে মোঃ আব্দুল হামিদ (ঢেপু সরদার) ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৩৯৩ ভোট।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে কুঁড়েঘর প্রতীকে মোঃ জয়নাল আবেদীন ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মোঃ ছুটির উদ্দিন পেয়েছেন ৩৭৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ফুটবল প্রতীকে মোঃ মিলন (শেখ আকাশ)৫৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নরুল ইসলাম ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ঢোল প্রতীকে মোঃ সুরুজ্জামান ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে টিউবওয়েল প্রতীকে মোঃ জহুরুল ইসলাম ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রচার সম্পাদক পদে মোঃ রমজান আলী ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইউনিয়নের মোট ৯টি পদের বিপরীতে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৮টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।১২৪৯ ভোটার মধ্যে নির্বাচনে মোট ভোটারের উপস্থিত ৯৬৮ জন।
ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ, ওসি (তদন্ত) মোঃ শরীফ, বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাখাওয়াত হোসেন তৌহিদ, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, বিভিন্ন প্রার্থীর এজেন্ট, স্থানীয় সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণ ও ভোট গণনার সময় সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে ভূরুঙ্গামারী লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।






















