
সুনামগঞ্জের বিসিআইসি বাফার গুদামের শুভ উদ্বোধন করলেন শিল্প মন্ত্রানলয়ের সচিব আব্দুন নাসের খান
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আয়োজনে বিসিআইসি, সুনামগঞ্জ বাফার গোডাউনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত২৭ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলায় অবস্থিত রাধানগর পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ বাফার গোডাউনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিআইসি'র সচিব ও চেয়ারম্যান,মোঃ বাবুল মিঞা।
জানা যায় সুনামগঞ্জ জেলায় সরকারি সফরে বেশ কয়েকজন উচ্চ পদস্থ মন্ত্রনালয়ের কর্তৃপক্ষরা সুনামগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। যার মধ্যে রয়েছেন মোঃ মনিরুজ্জামান, পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্মসচিব, জনাব কামরুজজামান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব, জনাব মুঃ খায়রুজ্জামান, পরিচালক (পরিঃ ও বাস্তঃ) ও যুগ্মসচিব এবং জনাব গাজী সাহিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি চেয়ারম্যান (সচিব)সহ আরও অনেকে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ বিসিআইসি'র বাফার গুদাম পরিদর্শন ও উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের প্রথমে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আদিত্য পাল এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন/পৌরসভা/ সুনামগঞ্জ সদর উপজেলা অনুমোদিত সকল ডিলারদের উপস্থিতিতে বিসিআইসি বাফার গুদামের উদ্বোধন করা হয়।
এসময় ডিলারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেসার্স মামুন কনস্ট্রাকশন প্রো: আকাশ চন্দ্র দাশ, মেসার্স বিছমিল্লাহ এন্টারপ্রাইজ প্রো: শামীম আহমদ, রাইসা বীজঘর প্রোঃ মোঃ ছাদিকুর রহমান, মেসার্স ফারহান এন্টারপ্রাইজ প্রো: মোঃ আফাজ উদ্দিন, মামুন এন্টারপ্রাইজ প্রো: মামুন আহমদ, জামাল এন্টারপ্রাইজ প্রো: মোঃ জামাল উদ্দিন,মেসার্স ফাতেমা ট্রেডার্স প্রো: মোঃ মনির উদ্দিন,মেসার্স আমিন ট্রেডার্স প্রো: মোঃ রুহুল আমিন, মেসার্স সুরমা এন্টারপ্রাইজ প্রো: রিয়াজুর রহমান রিজু, মেসার্স অজুদ এন্টারপ্রাইজ প্রো: মোঃ অজুদ মিয়া,রাইফা এন্টারপ্রাইজ প্রো: মোঃ বোরহান উদ্দিন, প্রো: মোহাম্মদ মেসার্স আশিক এন্টারপ্রাইজ ম্মদ আশিকুর রহমান মান আশিক,মুনতাহা ট্রেডার্স প্রো: শাহীনুল ইসলাম, সাদ্দাম এন্টারপ্রাইজ প্রো: মোঃ সাদ্দাম হোসেন,মেসার্স আব্দুল খালেক (সুমন) প্রো: আব্দুল খালেক প্রমূখ।






















