সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

আমি সত্যিই রূপনগরের রাজকন্যা : সালমা

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০২:৪১ অপরাহ্ণ


আমি সত্যিই রূপনগরের রাজকন্যা : সালমা

‘আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান/’ —সুরে সুরে কথাগুলো বলছেন গায়িকা মৌসুমী আক্তার সালমা। বাস্তবেই এমন বয়ান দিচ্ছেন, তা নয়। এটি আসলে তার নতুন গানের লাইন।

গতকাল অন্তর্জালে এসেছে সালমার নতুন গান ‘রূপকুমারী’। এটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন পিয়াল হাসান। পিয়ালের ইউটিউব চ্যানেলেই উন্মুক্ত করা হয়েছে গানচিত্রটি।

গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। আর সংগীতায়োজনে শাহরিয়ার রাফাত। গানচিত্রে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।

গানের সূত্র ধরে সালমা বললেন, তিনি নিজেকে বাস্তবেও রূপনগরের রাজকন্যা মনে করেন। গানটির একটি ক্লিপ শেয়ার করে গায়িকা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখলেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’

গান ও কনসার্ট নিয়ে দারুণ ব্যস্ত সময় যাচ্ছে সালমার। সপ্তাহ খানেক আগেই এসেছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। এর মধ্যে আরেকটি গানের রেকর্ডিং করেছেন সম্প্রতি। পাশাপাশি চলছে লাইভ শো। দিন তিনেক আগেই গেয়েছেন চট্টগ্রামে। শিল্পী জানান, এই শীতেও দেশের নানা জায়গায় ছুটে বেড়াবেন কনসার্টের জন্য।

aliul / aliul

Link Copied