
মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি মেহেদী হাসান রনি
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ

আজ রবিবার (২২নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় ওসির নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু,সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,রিপোর্টার্স ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মাস্টার শওকত আলী,সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,সাপ্তাহিক চৌগাছার প্রকাশক ও সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল,প্রেসক্লাব চৌগাছার যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর,ফারুক আহমেদ, ও সাংবাদিক জুয়েল রানা,খালেদুর রহমান, শিবলু রহমানসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সভায় মাদক নির্মূল ও সীমান্তপথে মাদক পাচার প্রতিরোধের বিষয় টি বিশেষ গুরুত্ব পায়।
মাদকের বিস্তার রোধ,মাদক কারবারিদের চিহ্নিত করা এবং সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধেপুলিশের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নবাগত ওসি মেহেদী হাসান রনি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ কে সহযোগিতার আশ্বাস দেন।



















