
ইসরায়েলি দখলদারত্ব-ইরানি হস্তক্ষেপ থেকে মুক্তি চায় লেবানন
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ

লেবাননের দীর্ঘদিন ধরে চলতে থাকা ‘ইসরায়েলি দখলদারিত্ব’ এবং ‘ইরানি হস্তক্ষেপ’ উভয়েরই অবসান চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। শনিবার লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এ দাবি জানিয়েছেন তিনি।
“এ দুটি মৌলিক বাধা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। লেবাননের জনগণ যে তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুরোপুরি উপভোগ ও উদযাপন করতে পারছে না— তার প্রধান কারণ এ দুই বাধা”, ভাষণে বলেছেন প্রেসিডেন্ট আউন। সেই সঙ্গে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন তিনি।
প্রেসিডেন্ট আউন তার দেশের সার্বভৌ পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, এই “দুটি মৌলিক বাধা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত”, যার ফলে লেবানন তার স্বাধীনতা পুরোপুরি উদযাপন করতে পারছে না।
ভাষণে প্রেসিডেন্ট আউন ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মিলিশিয়াদের নিরস্ত্র করার ক্ষেত্রে বর্তমান সরকারের প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, “রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এমন কোনো অস্ত্র থাকা চলবে না, যা বিদেশি শক্তির নির্দেশ পালন করে বা তাদের স্বার্থ রক্ষা করে।”
ফেব্রুয়ারি মাসে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে আবারও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। সে সময় হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালালে তার জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে আক্রমণ ও অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ অভিযানের জেরে দক্ষিণ লেবাননে ইতোমধ্যে নারী-শিশুসহ হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েল এখনও লেবাননের প্রায় পাঁচ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে; এর পাশাপাশি ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ডগুলোও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত জুন মাসে ওয়াশিংটনে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পাশাপাশি চলতি ২০২৬ সাল শেষ হওয়ার আগেই ইসরায়েলের সৈন্য প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্র করার শর্ত উল্লেখ রয়েছে। ছিল।
তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় এই প্রক্রিয়ার অগ্রগতি থমকে গেছে।
বৈরুতের উত্তরে অবস্থিত দবায়েহ শহরে লেবাননে ফরাসি ঔপনিবেশিক শাসন অবসানের ৮৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট আউন সাম্প্রতিক বছরগুলোর সংঘাত ও আর্থিক সংকটের কারণে লেবানিজ জনগণের ভোগান্তির কথাও তুলে ধরেন।
তিনি বলেন, রাষ্ট্রের ওপর জনগণের আস্থা ফিরে আসা সম্ভব নয় “বর্তমানে নাগরিকরা তাদের গচ্ছিত অর্থ তুলতে হিমশিম খাচ্ছে, তরুণরা নিজেদের ভবিষ্যতের সন্ধানে দেশ ছাড়ছে, পরিবারগুলো আগামী দিন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে; এমন পরিস্থিতিতে রাষ্ট্রের ওপর জনগনের আস্থা ফিরে আসা শুধ কঠিন নয়, প্রায় অসম্ভব।”
“একটি স্থিতিশীল লেবানন গড়ার প্রধান শর্ত হলো ইসরায়েলের সৈন্য প্রত্যাহার এবং ইরানের হস্তক্ষেপের অবসান।”
প্রেসিডেন্ট আউন বলেন , “আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি না— আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ; কারণ আমাদের ভূখণ্ডের কিছু অংশ এখনও দখলদারিত্বের অধীনে রয়েছে, আমাদের সব মানুষ এখনও তাদের ঘরে ফিরে আসতে পারেনি এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও পুরোপুরি রাষ্ট্রের হাতে নেই।”
প্রেসিডেন্ট জানান, সরকার একটি “জাতীয় উদ্ধার পরিকল্পনা” গ্রহণ করেছে যার লক্ষ্য হলো ইসরায়েল ও ইরান—উভয় পক্ষের বিষয়েই একই সঙ্গে পদক্ষেপ নেওয়া।
ইসরায়েলের উদ্দেশে আউন দাবি জানান, “লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে আসুন। আপনাদের হামলা বন্ধ করুন। আর আমাদের বন্দিদের তাদের ঘরে ফিরিয়ে দিন।”
ইরানের জন্যও তাঁর বার্তা ছিল সমান কঠোর। তেহরানের উদ্দেশে তিনি বলেছেন, “রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র রাখার সময় শেষ হয়ে গেছে।”
সূত্র : আরব নিউজ























