মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

পাথরের রাজ্যে শস্যের বিপ্লব: কোম্পানীগঞ্জে কর্মসংস্থানের নতুন দিশা

reporter

শহিদুল ইসলাম সোহেল

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ


পাথরের রাজ্যে শস্যের বিপ্লব: কোম্পানীগঞ্জে কর্মসংস্থানের নতুন দিশা

পাথর আর বালুর রাজ্য হিসেবে পরিচিত সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। যে উৎমা সীমান্ত এলাকায় একসময় পাথর-বালুর ব্যবসা, শ্রমিকের কাজ কিংবা চোরাচালানের আনাগোনা ছিল, সেখানকার বিস্তীর্ণ অনাবাদি জমি এখন ভরে উঠেছে সবুজের সমারোহে।
সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য ও পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলে তরুণরা কর্মসংস্থানের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন কৃষিকে। একই জমিতে মাচায় ঝুলছে শিম, আর নিচে চাষ হচ্ছে হলুদ। পাশাপাশি একই সাথে আবাদ করা হচ্ছে মরিচ, লাউ, ফুলকপি, বেগুন, শসা, টমেটোসহ নানা জাতের সবজি ও আখ।
স্থানীয় তরুণ উদ্যোক্তা শের তারিকুল ইসলামসহ একদল উদ্যমী যুবক এই সমন্বিত কৃষি উদ্যোগের সূচনা করেছেন। যেসব তরুণ একসময় পাথর ব্যবসা বা চোরাচালানের সাথে জড়িত ছিলেন, তারা এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কৃষি প্রকল্পের সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন।
এই সমন্বিত সবজি চাষের ফলে একদিকে যেমন অনুর্বর ও অনাবাদি জমি সচল হয়েছে, অন্যদিকে স্থানীয় যুবকদের জন্য তৈরি হয়েছে স্থায়ী কর্মসংস্থানের নতুন দুয়ার। পাথর-বালুর ওপর নির্ভরশীলতা কমিয়ে সবজি উৎপাদনে এই সাফল্য সিলেটের সীমান্ত এলাকায় অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শহিদুল ইসলাম সোহেল / এমএসএম

Link Copied