শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

ঝিলমিল প্রকল্পের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব ও রাজউক চেয়ারম্যান

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ


ঝিলমিল প্রকল্পের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব ও রাজউক চেয়ারম্যান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সরকারি কর্মচারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও ঝিলমিল আবাসিক প্রকল্পের ৬ নম্বর সেক্টরে নির্মাণাধীন অস্থায়ী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় তাঁরা এসব স্থাপনার নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে রাজউক চেয়ারম্যান প্রকল্পের ২ নম্বর সেক্টরে নির্মাণাধীন রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং চলমান কাজের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহিনুর আলম, সদস্য (উন্নয়ন) মো. এরাদুল হক, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, প্রকল্প পরিচালক মো. হাফিজুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক তানজিনা আফরিন, সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, মো. আলমগীর হোসেন ও মর্জিনা বেগম এবং উপসহকারী প্রকৌশলী নুরুল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

Link Copied