শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রাথমিক শাখার গভর্নিং বডির সভাপতি হলেন অপু শিকদার

reporter

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ


মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রাথমিক শাখার গভর্নিং বডির সভাপতি হলেন অপু শিকদার

মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রাথমিক শাখার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন ইসলাম অপু শিকদার। নতুন এই দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় শাহিন ইসলাম অপু শিকদার বলেন, মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও ত্যাগের আদর্শ ধারণ করে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। নতুন এই দায়িত্বকেও সম্মানের সঙ্গে একটি আমানত ও গুরুদায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে চান।
নিজের অনুভূতি প্রকাশ করে অপু শিকদার বলেন, ক্ষমতা নয়, দায়িত্বই হোক পরিচয়। পদ নয়, মানুষের ভালোবাসাই হোক জীবনের সবচেয়ে বড় অর্জন। এ সময় তিনি নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এইচ এম মাহমুদ হাসান / এমএসএম

Link Copied