শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

নাসিরনগরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

reporter

প্রকাশিত: ১২ জুন, ২০২১, ০৩:১৮ পূর্বাহ্ণ


নাসিরনগরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে রুহস মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। রুহস মিয়া ওই গ্রামের মৃত মালা মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গরু আনতে দাঁতমণ্ডল গ্রামের জোড়া ব্রিজের কাছে যান রুহস মিয়া। এ সময় হঠাৎ ভারি বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে রুহুস মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


Link Copied