শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের জন্য মনোনীত হলেন উলিপুরের কিরণ

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ণ


বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের জন্য মনোনীত হলেন উলিপুরের কিরণ
২০২৭ সালে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণের জন্য মনোনীত হলেন উলিপুরের প্রেসিডেন্ট স্কাউট ও সিনিয়র উপদল নেতা মোঃ কাউসার ইসলাম কিরণ।
 পোলান্ডে অনুষ্ঠিতব্য ২৬ তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ গ্রহণের জন্য দিনাজপুর বোর্ড ও কুড়িগ্রাম জেলার একমাত্র শিক্ষার্থী হিসাবে মোঃ কাউসার ইসলাম কিরন মনোনীত হয়েছেন। ৩০ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত এ বিশ্ব জম্বুরী অনুষ্ঠিত হবে। সে ২০২৪ সালে মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে  প্রেসিডেন্ট স্কাউট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। কিরণ এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে উলিপুর উপজেলা ধামশ্রেণী ইউনিয়নের আমিনুল ইসলাম বাবু ও মাতা কল্পনা ইসলাম বড় ছেলে। তার বাবা--মা সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করছেন।
এমএসএম / এমএসএম

Link Copied