
বোয়ালখালীতে ১০০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ অনুরুপ শীল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৩ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।
তিনি বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম এলাকা থেকে পটিয়া উপজেলার ছনহরা ৭নং ওয়ার্ডের বিশ্বনাথ শীলের ছেলে অনুরুপ শীলকে আটক করা হয়। এ সময় তার কাছে ১০টি প্লাস্টিকের পলিথিনভর্তি ১০ লিটার করে ১০০ লিটার ছোলাই মদ পাওয়া গেছে।




















