
বোয়ালখালীতে চোলাই মদসহ ৩ যুবক গ্রেফতার
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বায়েজিদ এলাকার মৃত আবদুর রশিদের ছেলে কফিল উদ্দিন (২৫), একই এলাকার মফজল আহম্মদের ছেলে মো. রমজান আলী (২০) এবং ভোলার লালমোহন এলাকার মো. মফিজের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
শনিবার (৩ জুলাই) রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়া টেক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার (৪ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।




















