শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে ফরিদপুর বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২২, ০৯:৩০ অপরাহ্ণ


ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে  ফরিদপুর বিএনপির সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত
আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার দুপুরে   ফরিদপুর প্রেসক্লাবে  ফরিদপুর জেলা বিএনপির  আহ্বায়ক  মোদাররেস আলী ইছা এর সভাপতিত্বে  এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  হয়।
এ সময় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামা ওবায়েদ , সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ১২ নভেম্বরের সমাবেশ সফল করতে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো কঠোর  বাধার সম্মুখিন হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সব বাধা উপেক্ষা করেই ১২ নভেম্বর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 
ফরিদপুর  বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক  সম্পাদক জনাব মাশুকুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু , কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক  সম্পাদক  চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জনাব সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির  সদস্য সচিব জনাব একে এম কিবরিয়া স্বপন, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ তাবরীজ , জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন , জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল , শহর বিএনপির সাবেক সভাপতি এমটি আকতার টুটুল সহ , মহিলা দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা    উপস্থিত ছিলেন। 

Link Copied