
বাঘায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত: ২৯ মে, ২০২১, ০৭:২৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মে) সকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলীর সভাপতিত্বে এ গোল্ডকাপের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, বাঘা আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউলইসলাম, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাবেক নেতা মাসুদ রানা তিলু, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিলটন, শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।




















