শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত আনসার ও প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার

reporter

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ণ


জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত আনসার ও প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ২০ সেপ্টেম্বর) মৌলভীবাজার শিল্প  একাডেমি হল রুমে  জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান,বিভিএম, সহকারি জেলা কামান্ড্যান্ট সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মোঃ নূরুল হাসান ফরিদী, উপ মহাপরিচালক,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মাদ মেহেদী  হাসান, বিএএম,পিএএমএস পরিচালক,২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর,শ্রীমঙ্গল, উপস্থিত ছিলেন আলী রেজা রাব্বি,জেলা কামান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট। অরূপ রতন পাল, জেলা কামান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর,হবিগঞ্জ
মোঃ মশিউর রহমান মানিক, সরকারি পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, সিলেট রেঞ্জ, সিলেট এ এমএম ওয়াহিদুজ্জামান, উপজেলা  আনসার ও ভিডিপি উন্নয়ন কর্মকর্তা (অবঃ)আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার। মোঃ মোসাহিদ হোসেন,ব্যবস্থাপক, আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংক,মৌলভীবাজার শাখা। আর্থসামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে সাইকেল, ছাতা ও চারা পুরস্কার হিসেবে প্রদান করেন মোঃ নূরুল হাসান ফরিদী, উপ মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট মোঃ নূরুল হাসান ফরিদী, উপ মহাপরিচালক সিলেট রেঞ্জ,  বক্তব্য রাখেন  দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।

বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


Link Copied