শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

কাপ্তাই ব্যাটালিয়নের অভিযানে একনলা বন্দুক সহ বুলেট ও বারুদ উদ্ধার

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ


কাপ্তাই ব্যাটালিয়নের অভিযানে একনলা বন্দুক সহ বুলেট ও বারুদ উদ্ধার

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, ৫টি স্টেইনলেস স্টিলের বল এবং ২টি বুলেট উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালসের (৪১বিজিবি) দিক- নির্দেশনায় দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিলাইছড়ির ৩নং ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড়ে বিশেষ অভিযান চালায়। অভিযানে টহল দল পরিত্যাক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, ৫টি স্টেইনলেস স্টিলের বল এবং ২টি বুলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, ৫টি স্টেইনলেস স্টিলের বল এবং ২ টি বুলেট বিজিবি কর্তৃক বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হবে ৪১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এবিষয়ে বিজিবি আরও জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

Link Copied