শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১২টি লিস্টার মেশিন ও ২ ট্রাক

reporter

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ


গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১২টি লিস্টার মেশিন ও ২ ট্রাক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় ও জুমপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
 
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়। এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক বিকল করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামও ধ্বংস করা হয়েছে।
 
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
 
অভিযান শেষে স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম

Link Copied