সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

হঠাৎ সিনেমার মুক্তি স্থগিত, জানেন না রাশমিকা

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ


হঠাৎ সিনেমার মুক্তি স্থগিত, জানেন না রাশমিকা

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’। তবে মুক্তির মাত্র পাঁচ দিন আগে হঠাৎ সিনেমাটির মুক্তি স্থগিত করে রাখে নির্মাতারা; নতুন মুক্তির তারিখ জানানো হয়নি।  

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বলা হয়েছে, সিনেমাটির প্রযুক্তিগত মান ও বড় পর্দার অভিজ্ঞতায় কোনো ধরনের ছাড় দিতে চান না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

মজার বিষয় হলো, সিনেমাটির মুক্তি পেছানোর খবর রাশমিকাও আগে থেকে জানতেন না। ইনস্টাগ্রাম স্টোরিতে মুক্তি পেছানোর বিষয়টি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শুনেছি মুক্তি পিছিয়ে যাচ্ছে। কবে মুক্তি পাবে, তা জানি না। তবে নিশ্চিতভাবে জানার পর আপনাদেরও জানাব।’

ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আনফর্মুলা ফিল্মস ও পরিচালক রবীন্দ্র। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তেলেগু সিনেমা নির্মাণের মান ও প্রযুক্তিগত দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাগুলোতেও এর প্রমাণ দেখা গেছে। সেই ধারাবাহিকতায় ‘মাইসা’কে প্রযুক্তিগতভাবে উন্নত ও ব্যতিক্রমী অ্যাকশন সিনেমা হিসেবে পর্দায় তুলে ধরতে চান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী দর্শকদের বড় পর্দায় সিনেমাটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতেই মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে না। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, ‘মাইসা’য় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ঘরানার। এতে রাশমিকা মান্দানাকে একেবারেই ভিন্ন ও সাহসী লুকে দেখা গেছে; গোন্ড নামের এক আদিবাসী নারী যোদ্ধা চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে তার ভিন্ন লুক বেশ সাড়া ফেলেছে দর্শকের মাঝে। 

aliul / aliul

Link Copied