সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

সমন্বিত আর্থিক সেবা দিতে কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফের সমঝোতা চুক্তি

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ


সমন্বিত আর্থিক সেবা দিতে কমিউনিটি ব্যাংক ও জেনিথ ইসলামী লাইফের সমঝোতা চুক্তি

আধুনিক ব্যাংকিং ও বিমাসেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী, সহজলভ্য ও সমন্বিত আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক জামিল আনসারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিজ নিজ অভিজ্ঞতা, দক্ষতা ও সক্ষমতা কাজে লাগিয়ে গ্রাহকসেবার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং সমন্বিত আর্থিক সেবায় গ্রাহকদের প্রবেশাধিকার বাড়াতে যৌথভাবে কাজ করবে। এ ছাড়া এর মাধ্যমে কমিউনিটি ব্যাংক তার সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

Link Copied