শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বানে জাবিতে ১৬তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত

reporter

সফি সুমন

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ


প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বানে জাবিতে ১৬তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাসে বসেছে বিভিন্ন স্টল। পাশাপাশি দর্শনার্থীদের জন্য জীবন্ত প্রজাপতি দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও।

এবার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ পেয়েছেন অধ্যাপক ড. আইনুন নিশাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, প্রজাপতি মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবং প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নারিন ইসলাম খান।

প্রজাপতির সৌন্দর্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির এ আয়োজনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। শিশু-কিশোর থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

সফি সুমন / এমএসএম

Link Copied