শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে মার্ক জুতার শোরুম উদ্বোধন

reporter

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ


রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে মার্ক জুতার শোরুম উদ্বোধন

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মার্ক জুতার নতুন শোরুম। জমকালো আয়োজনে শোরুমটির উদ্বোধন করেন মার্ক কোম্পানির চেয়ারম্যান মো. জাকির হোসেনের সহধর্মিণী।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ফার্মগেটে মার্ক জুতার নতুন শোরুম চালু হওয়ায় ক্রেতাদের জন্য জুতা কেনাকাটার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আধুনিক ও আকর্ষণীয় পরিবেশে ক্রেতাদের মানসম্মত জুতা ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে শোরুমটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মার্ক কোম্পানির নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন।
ছবি: রাজধানীর ফার্মগেটে মার্ক জুতার নতুন শোরুম উদ্বোধনকালে ফিতা কাটছেন কোম্পানির চেয়ারম্যান মো. জাকির হোসেনের সহধর্মিণী ও অতিথিরা।

aliul / aliul

Link Copied