শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬১৯

reporter

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ


ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬১৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৯৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, বরিশাল বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬৭ জন মারা গেছেন।

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

aliul / aliul

Link Copied