শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

রাজশাহীতে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ডিসি

reporter

শাহিনুর রহমান সোনা

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ


রাজশাহীতে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ডিসি

শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন ডিসি কাজী শহিদুল ইসলাম

রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় রাজশাহী শিশু একাডেমি পরিচালিত নগরীর তেরখাদিয়ায় রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে এ পোশাক বিতরণ করা হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম শিশুদেরকে বলেন, স্বপ্ন দেখতে হবে, মেধা ও শ্রম দিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। ইতোপূর্বে এখান থেকে অনেকে-ই সফলতার স্বাক্ষর রেখেছে। তোমরাও পারবে। তিনি বলেন, এদেরকে সুন্দর করে গড়ে তোলা আমার আপনার সবার দায়িত্ব। এই শিশুদের মেধার বিকাশ ঘটাতে সরকার সচেষ্ট, আমরাও সচেষ্ট। তাদের মেধাকে বিকশিত করতে আমরা আছি তাদের পাশে। তাদের মেধা ও শ্রমে সাফল্য অর্জিত হলেই তাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের এ দেশটিও আরও সুন্দর হবে। বক্তব্যে শিশুদের করা আবৃত্তি ও পরিবেশনার প্রশংসা করেন তিনি । এছাড়া প্রতিটি জাতীয় দিবসে তাদের প্যারেড সহ সবকিছু ভাল মানের বলে তিনি শিশুদের প্রশংসা করেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদির'র সভাপতিত্বে ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক রাকিবুল আলম'র সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য সুজাউদ্দিন ছোটন ও সেলিম রেজা সহ শিক্ষক, ছাত্র ও সুধী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশু বিকাশ কেন্দ্রের ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে এ উপহার তুলে দেয়া হয়। উপহারের মধ্যে ছিল প্রত্যেকের জন্য একটি করে কম্বল ও সোয়েটার।

শাহিনুর রহমান সোনা / এমএসএম

Link Copied