শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দুমকিতে মোটরসাইকেল শোডাউন

reporter

ওবায়দুর রহমান

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ


শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দুমকিতে মোটরসাইকেল শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা শ্রমিক দল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দুমকি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবু জাফর আকন ও সদস্যসচিব মো. ফারুক হোসেন মৃধার নেতৃত্বে শোডাউনটি দুমকি থানা ব্রিজ থেকে শুরু হয়ে চরগরবদি ফেরিঘাট, পিরতলা বাজার প্রদক্ষিণ করে পাগলা গোলচত্বর হয়ে পুনরায় থানা ব্রিজ এলাকায় এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা গত ২১ নভেম্বর ঘোষিত শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদেও স্লোগান দেন তাঁরা।

উল্লেখ্য, ৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব এবং সাঈদ আল নোমানকে সদস্য করা হয়েছে।

শোডাউনে উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

ওবায়দুর রহমান / এমএসএম

Link Copied