
গঙ্গাচড়ায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ

রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে গঙ্গাচড়া অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি) গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় অসকস গঙ্গাচড়া শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. নুরুল হক (অব.) এর সঞ্চালনায় ও সভাপতি সার্জেন্ট গোলাম রব্বানী রঞ্জু সিগন্যাল (অবঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম চাঁদ এবং গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।



















