বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

ধুনট-শেরপুর সড়কে ট্রাকের ধাক্কায় দুই তরুণ নিহত

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ


ধুনট-শেরপুর সড়কে ট্রাকের ধাক্কায় দুই তরুণ নিহত

বগুড়ার ধুনট-শেরপুর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।

 বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২২) ও চৌবাড়িয়া গ্রামের সদেবের ছেলে শিখর (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাঠপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন দুই আরোহী। পরে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই তরুণের আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও আহাজারি চলছে।

এমএসএম / এমএসএম

Link Copied