বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ,দামাচাপা দিতে আলামত নষ্ট কতৃপক্ষের

reporter

আমিনুল ইসলাম

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ


চন্দনাইশে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ,দামাচাপা দিতে আলামত নষ্ট কতৃপক্ষের

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ থানায় উত্তর পাশে জোয়ারা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় লক্ষ্য করে পেট্রোলজাতীয় পদার্থভর্তি জ্বলন্ত বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল রাত ২টার দিকে শাখাটির প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে তবে এতে ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক। ঘটনার পর আগুন নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর আইডিতে দেখা গেলে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ব্যাংকে আগুন নিক্ষেপের অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক প্রচার ও প্রতিক্রিয়াও আলোচনায় এসেছে। খবর পেয়ে চন্দনাইশে কর্মরত একাধিক সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে দেখেন,সেখানে উল্লেখযোগ্য কোন আলামত দেখা মেলেনি। এই ঘটনাটিকে দামাচাপা দেয়ার জন্য অগ্নিসংযোগের সব আলামত নষ্ট করে দিয়েছে। যেখানে অগ্নিসংযোগ দেয়া হয়েছে সে জায়গাতে রং করে দিয়েছে ব্যাংক কতৃপক্ষ৷ তবে ব্যাংকের সামনে পেপসি বোতলের গ্লাস ভাঙা ও রং করার ব্রাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়া সাংবাদিকরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ‘সিসিটিভি সেটআপ এখনো সম্পূর্ণ হয়নি’ বলে বিষয়টি এড়িয়ে যান ব্যাংক কর্মকর্তারা। ​এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তার আহমদ বলেন,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বের হই। তবে বাইরে তেমন কিছু দেখা যায়নি এবং কাউকে চিহ্নিত করাও সম্ভব হয়নি। যেহেতু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করিনি। তিনি আরো জানান, ঘটনাটি জোনাল অফিসে অবহিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম দিদারুল ইসলাম সিকদারের সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় পরে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভিডিও ছড়িয়ে পড়লে ভিডিওটি দেখার পর তিনি বিষয়টি জানতে পারেন এবং পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আমিনুল ইসলাম / এমএসএম

Link Copied