শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

সদরপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

reporter

রানা অর্ণব

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ


সদরপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে অগ্নিকাণ্ডে ‘মা কালী ভান্ডার’ নামে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় দোকানিরা। আগুনে দোকানটির মালিক সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে সাত রশি বাজারের অধিকাংশ দোকান সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ‘মা কালী ভান্ডার’ দোকানটিও বন্ধ ছিল। এ সময় বাজারের এক দোকানি দোকানটিতে আগুন দেখতে পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
‎
‎ক্ষতিগ্রস্ত দোকানের পাশের ব্যবসাপ্রতিষ্ঠান আদর্শ মিষ্টান্ন ভান্ডারের মালিক খোকন সাহা বলেন, আগুনে দোকানটির প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
‎
‎সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইনচার্জ ইলিয়াস মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাজারের দোকানগুলো পাশাপাশি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন যাতে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়।
‎
‎তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রানা অর্ণব / এমএসএম

Link Copied