বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

চবিতে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ডিনস কমিটির

reporter

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ণ


চবিতে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ডিনস কমিটির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইনে ক্লাস চলমান রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। তবে শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো বিভাগ অফলাইনে অসম্পূর্ণ পরীক্ষা নিতে পারবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে হবে। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হবে। ভিসি নিয়োগের পর অফলাইনে ক্লাস হবে। যেহেতু প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্ট নেই, তাই অনলাইনে ক্লাস হবে।


Link Copied