শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

কুষ্টিয়ায় জেলা বিএনপির মৌন মিছিল

reporter

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫, ০৬:৩০ অপরাহ্ণ


কুষ্টিয়ায় জেলা বিএনপির মৌন মিছিল

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায়, কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে, শুক্রবার বিকেলে (১৮ জুলাই) অনুষ্ঠিত এ মৌন মিছিলে  হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করে। মিছিলটি কুষ্টিয়া পৌরচত্বর থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত আসে। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী  জাকির হোসেন সরকার, যুগ্ন আহ্বায়ক ও এশিউর গুরুপের চেয়ারম্যান শেখ সাদী সহ হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।


Link Copied