শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

পত্নীতলায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ


পত্নীতলায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। 
শুক্রবার (২০ নভেম্বর)  বেলা ১১ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে 
টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক  মো. আবু বক্কর সিদ্দিক (নান্নু)। 
 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল বারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌর বিএনপি সভাপতি মামুন হোসেন নজিপুর, পৌর যুবদলের যুগ্ম-আব্বায়ক আব্দুল কাদের শাহির হোসেন শিপু,  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ উপজেলা বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ 
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন নাজিপুর পৌর বিএনপির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক, জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাজিপুর ক্রিকেট ক্লাবের সাবেক সহ-অধিনায়ক এ.জেড. মিজান।
আয়োজকদের প্রত্যাশা এ ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ও যুবসমাজের  মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। মাদক ছেড়ে যুব সমাজ  খেলার প্রতি আগ্রহ বাড়বে।
এমএসএম / এমএসএম

Link Copied