বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

reporter

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ণ


গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

গাজীপুরের কাশিমপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি সহ আরও ৩ জন আহত হন।

রবিবার বিকেলে কাশিমপুরের কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন।

হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। গ্রেফতারের জন্য প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Link Copied