বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের টানা অভিযান, গ্রেফতার ৫৪

reporter

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ


নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের টানা অভিযান,  গ্রেফতার ৫৪

নরসিংদীতে অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
পুলিশের কঠোর তৎপরতায় গত ২৪ ঘণ্টায় (২০ অক্টোবর) সোমবার সকাল পর্যন্ত নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত মামলায় মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের এই অভিযান অব্যাহত থাকবে।


Link Copied