বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

সমাজসেবক তাইজুল ইসলামের ইন্তেকাল

reporter

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ণ


সমাজসেবক তাইজুল ইসলামের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইমামনগর গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ তাইজুল ইসলাম বার্ধক‍্যজনিত কারণে চিকিৎসারত অবস্থায় রাজধানীর এভার কেয়ার  হাসপাতালে গতকাল রাত ০৯ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। শুক্রবার বাদ জুম্মা ইমামনগর জামিয়া ইসলামিয়া কাওমি  মাদ্রাসার  মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মসজিদ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন।


Link Copied