বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ


মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ বুধবার (২৯) এপ্রিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মেহেরপুরের আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ উক্ত স্থানেই এসে শেষ হয় এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি উপস্থিত শিল্পী রানী রায়, জেলা প্রশাসক মেহেরপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর, ডাঃ এ কে এম আবু সাঈদ, সিভিল সার্জন, মেহেরপুর, তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মেহেরপুর সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর, মেহেরপুরের কর্মকর্তাগণ।


Link Copied