বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

reporter

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ


পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

কক্সবাজারের পেকুয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অমল ধর (৩৮) নামে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টইটং বাজারের এমডি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে। তার বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইতে বৃহস্পতিবার টইটং বাজারের বিভিন্ন দোকানে যায় কিশোরীটি।

একপর্যায়ে এমডি জুয়েলার্সে সহায়তা চাইতে গেলে দোকানের কর্মচারী অমল ধর তাকে কৌশলে দোকানের পেছনের একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টইটং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বলেন, চিৎকার শুনে আমরা কয়েকজন ব্যবসায়ী দোকানে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

আটক অমল ধর বারবাকিয়া ইউনিয়নের উত্তর নাথপাড়ার মৃত চিত্তরঞ্জন ধরের ছেলে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


Link Copied