
সুরা বুরুজে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ

সুরাটির চতুর্থ থেকে নবম আয়াতে বর্ণিত হয়েছে আসহাবুল উখদুদের ঘটনা। একদল মানুষ ঈমান আনার কারণে নির্যাতনের শিকার হয়েছিলেন। জালিমরা আগুনভরা গর্ত তৈরি করে তাদের তাতে নিক্ষেপ করেছিল। তাদের অপরাধ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। কিন্তু ভয়াবহ নির্যাতনও তাদের ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি।
এ ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়, সত্যের পথে চলতে গিয়ে বাধা-বিপত্তি আসতে পারে। কখনো অন্যায়, অবিচার কিংবা সামাজিক চাপের মুখেও পড়তে হতে পারে। তবে সত্য ও ন্যায়ের প্রশ্নে আপস না করে ধৈর্য ও সাহসের সঙ্গে অবিচল থাকা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।























