শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ইবিতে জালালাবাদ ক্রিকেট লীগ ২০২৬ অনুষ্ঠিত

reporter

আল আবির রায়হান

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ


ইবিতে জালালাবাদ ক্রিকেট লীগ ২০২৬ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত ‘জালালাবাদ ক্রিকেট লিগ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. জুবেল হোসেন ও সাধারণ সম্পাদক মুসা খান, আয়োজনের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মো. মাসউদ হাসানসহ সংগঠনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে ‘জালালাবাদ ম্যাভেরিকস’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘জালালাবাদ সিক্সার্স’। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

​খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতি জুবেল হুসাইন বলেন, দিনব্যাপি বৃষ্টিস্নাত আবহাওয়া সত্বেও বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর আয়োজন করতে পেরেছি, খেলোয়াড়দের পাশাপাশি আমরা আয়োজকরাও সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধন আরোও দৃঢ় হবে।

আল আবির রায়হান / এমএসএম

Link Copied