শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

চৌগাছার ১শ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

reporter

ইমাম হোসেন সাগর

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ


চৌগাছার ১শ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন  প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বলেন, যশোরের চৌগাছা সরকারী হাসপাতাল যখন ৫০ শয্যা ছিলো তখন একবার না দুই বার না দশদশ বার দেশসেরার গৌরব অর্জন করে। সে সময়ে বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং বেশ কিছু দেশের সাংসদরা হাসপাতালে ছুটে এসেছেন এবং কি ভাবে হাসপাতালটি বারবার দেশ সেরা হচ্ছে সে বিষয়ে তারা খোঁজ নিয়েছেন। শুধু খোঁজ নেয়া না তারা চৌগাছা হাসপাতালের কর্মকান্ডকে ওই সকল দেশের হাসপাতালে চালুও করেছেন। কিন্তু মাঝে বেশ কয়েক বছর সেই সুমান ধরে রাখতে পারেনি হাসপাতালটি। কি কারনে হঠাৎ করে এমনটি হয়েছে তা সকলকে খতিয়ে দেখতে হবে। হাসপাতালের চিকিৎসকসহ যে সকল বিষয়ে ত্রুটি আছে তা খুঁজে বের করুন এবং দ্রুতই সব কিছু সমাধানে কাজ করুন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের স্বাস্থ্য খাতকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সরকার সেই ভাবেই কাজ করে যাচ্ছেন। কোন মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকটিতে আমাদের সকলকে নজর দিতে হবে।
মতবনিময় সভায় এসময় মন্ত্রী পরিষদ সচিব চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কণ্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ^াস, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলে উদ্দিন ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. আহসানুল মিজান রুমি, চৌগাছা হাসপাতাল দশবার দেশসেরা করার কারিগর ডাক্তার আব্দুর রাজ্জাক ও ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জামায়াতের উপজেলা শাখার আমীর মাওঃ গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইমাম হোসেন সাগর / এমএসএম

Link Copied