
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর এলাকার মানিক চন্দ্র শীল (৪৩), মিলন চন্দ্র সেন (২৭), মো. বিপ্লব মিয়া (২৫) এবং মো. তৈয়ব আলী (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল দেবীপুর বৈরাগীপাড়া গ্রামের বেনু চন্দ্র শীলের একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে অভিযান চালায়। এ সময় ঘরটির ভেতরে অবস্থানরত ওই চারজনকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।






















