শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

reporter

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ণ


ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

বিসিএস প্রশাসন একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসারদের জন্য আয়োজিত দুই সপ্তাহ মেয়াদি ৫৬তম ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবু দাশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।

প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে শিবু দাশ তাঁর মেধা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাঁর এ সাফল্যে মহালছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।

এ বিষয়ে ইউএনও শিবু দাশ বলেন, এ অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করতে পেরে আমি অনুপ্রাণিত। এ সাফল্য শুধু আমার একার নয়, বরং কর্মক্ষেত্রে যাঁরা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের সবার। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজে লাগাতে চাই। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারদের প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।


Link Copied