বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবলীগ নেতা আটক

reporter

মোঃ ছানোয়ার হোসেন

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ


মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবলীগ নেতা আটক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী যুবলীগের মাইসছড়ি ইউনিয়ন শাখার দুই নেতাকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। বুধবার বিকেলে(২৫ নভেম্বর ২০২৬) তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামাল। তিনি মানিকছড়ি মুসলিম পাড়ার মোঃ বিলাল হোসেনের ছেলে। অপরজন হলেন একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম। তিনি একই এলাকার মোঃ আব্দুল লতিফের ছেলে।
পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মহালছড়ি থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আটক ব্যক্তিদের বিষয়ে যথাযথ তদন্ত ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মির্জা জহির উদ্দিন।

মোঃ ছানোয়ার হোসেন / এমএসএম

Link Copied