বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে গুজব ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ


গোপালগঞ্জে গুজব ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধের পাশাপাশি সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতা রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘স্বচ্ছতা’য় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি কিংবা সংবাদ প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একটি অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে। তাই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পরই তা প্রচার করা জরুরি।

বক্তারা আরও বলেন, সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সবাইকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা, গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

গোলাম রব্বানী / এমএসএম

Link Copied