বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

সিলেটে মোহনা সুইটস ও আদি মোহনলালকে ৫৫ হাজার টাকা জরিমানা

reporter

শহিদুল ইসলাম সোহেল সিলেট ব্যুরো

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ


সিলেটে মোহনা সুইটস ও আদি মোহনলালকে ৫৫ হাজার টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় মোহনা সুইটস্ ও আদি মোহনলাল নামের দুটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত অভিযানে মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে পরিবেশন ও বিক্রয়ের অপরাধে মোহনা সুইটস্ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়।

অন্যদিকে, গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে আদি মোহনলাল প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শহিদুল ইসলাম সোহেল সিলেট ব্যুরো / এমএসএম

Link Copied