বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

ধামইরহাটে ওয়াকফ জমি নিয়ে দ্বন্দ্ব, দোকানের ভাড়াটিয়াদের সঙ্গে সংঘর্ষ, দু'পক্ষের মধ্যে উত্তেজনা

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ


ধামইরহাটে ওয়াকফ জমি নিয়ে দ্বন্দ্ব, দোকানের ভাড়াটিয়াদের সঙ্গে সংঘর্ষ, দু'পক্ষের মধ্যে উত্তেজনা

ধামইরহাটের ফতেপুর বাজারে ওয়াকফ জমি নিয়ে দুই মোতাওয়াল্লির দ্বন্দ্বে ভাড়াটে দোকানিরা বিপদে পরেছে। ফতেপুর মৌজায় পীরোত্তর জঙ্গলী পীর সাহেব ওয়াকফ এস্টেটের ১১২ শতক জমির মোতওয়াল্লী নিয়ে বিরোধ সৃস্টি হলে এই ঘটনা ঘটে।  ঔষধ দোকানদার শামীম রেজা সূত্রে জানা যায়, ওয়াকফ অফিস থেকে নতুন মোতাওয়াল্লী ছবেদুল ইসলাম অর্ডার নিয়ে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন এবং ১০/১৫জন সংঘবদ্ধ হয়ে দোকানীদের নিকট ভাড়া দাবি করে। ভাড়া না দেয়ায় ছবেদুল ও তার বাহিনি জোর পূর্বক দোকান বন্ধ করে দেয়, শক্তি প্রদর্শন করে দোকানদারকে আহত করে ও হুমকি-ধামকি দেয়।
আর এস খতিয়ানের মালিক মৃত গজিমদ্দিন দেওয়ানের নাতি কামরুজ্জামান নাদিম, পিতা-আঃ সাত্তার জানান- "আমি ওয়ারিশ সূত্রে দির্ঘ প্রায় দুই দশক ধরে মোতওয়াল্লি দায়িত্ব পালন করে যাচ্ছি।কিন্ত হঠাৎ করে বিনা নোটিশে নতুন মোতওয়াল্লি নিয়োগের বিষয়টি রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ।
মোতওয়াল্লী ছবেদুল হোসেনের ভাতিজা এমরান হোসেন বলেন,- "আমার চাচা ছবেদুল হোসেন ২০১৬ সালে খতিয়ানের ওয়ারিশের বলে ওয়াকফ অফিসে মোতওয়ালী হওয়ার আবেদন করে এবং ২০২৬ সালে মোতওয়াল্লী নিযুক্ত হওয়ার পর ওয়াকফ জমিতে অবস্থিত ৩০/৩২ টি দোকান আছে সেই দোকানদারের নিকট ভাড়া দাবী করে। এমপি মহোদয়ের দেয়া সময় পর্যন্ত আমরা তদন্তের জন্য অপেক্ষা করবো।"

কামরুজ্জামান নাদিম বলেন, " ওয়াকফ জমিতে ৫০/৫২ টি দোকান আছে,  নওগাঁ
 আদালতে এখনও মামলা চলমান আছে। " দোকানদার গন বলেন, "ছবেদুল হোসেনের লোকজন ২৪ নভেম্বর দোকান বন্ধ করে দিলে দোকানদারগন ধামইরহাট উপজেলা পরিষদে উপস্থিত হয়ে বিষয়টি স্থানীয় এমপি ইঞ্জিঃ এনামুল হকের নিকট বিশৃঙ্খলার বিষয়ে অভিযোগ করেন। এসময় ইউএনও কাজী তাহমিনা সারমিন এবং এসি (ল্যান্ড) সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন। মোতওয়াল্লি বিষয়ে তদন্তের জন্য ওয়াকফ অফিস থেকে চিঠি করেছে বলেও তারা এমপিকে অবহিত করেন।  
এমপি ইঞ্জিঃ এনামুল হক বিষয়টি আমলে নিয়ে দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন এবং তদন্তে প্রশাসনকে সহযোগীতার নির্দেশনা প্রদান করেন। 
ইউএনও কাজী তাহমিনা সারমিন বলেন, "স্থানীয়দের সহযোগিতায় তদন্ত সঠিক হবে।"

ধামইরহাট উপজেলার ফতেপুর মৌজার আরএস ১০১ নং খতিয়ানে ৮১,৪০৮ ও ৫২৯নং দাগে ১১২ শতক গজিমদ্দিন দেওয়ানের ওয়াকফ জমি নিয়ে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এমপি ইঞ্জিঃ এনামুল হক তদন্তের পর প্রকৃত মোতওয়াল্লী নিশ্চিত না হওয়া পর্যন্ত ভাড়া আপাতত স্থগিত রাখার পরামর্শ প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

Link Copied