শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

পুলিশ সদস্যদের মোটরসাইকেল অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও ইফাদ মোটরসের সমঝোতা স্মারক স্বাক্ষর

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ


পুলিশ সদস্যদের মোটরসাইকেল অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও ইফাদ মোটরসের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধার আওতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ইফাদ মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ অংশীদারত্বের ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড যুক্ত হলো। এর মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য বিশেষ অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সুবিধার আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবেন। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে এ অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ পুলিশের সদস্যদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজন মেটাতে তাঁদের আর্থিক সক্ষমতা ও নমনীয়তা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ সদস্যদের আর্থিক প্রয়োজন ও জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন ব্যাংকিং সেবা চালু করে আসছে কমিউনিটি ব্যাংক এবং ভবিষ্যতেও জননিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এমএসএম / এমএসএম

Link Copied