শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

দর্শনায় ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ২

reporter

প্রকাশিত: ১৪ জুন, ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ণ


দর্শনায় ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ২
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাদের ‍আটক করা হয়।
 
জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের  দিকনির্দেশনায় দর্শনা থানার পরিদর্শ (তদন্ত) মো. মাহাব্বুর রহমানের নেতৃত্বে রোববার (১৩ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এসআই আহম্মেদ আলী বিশ্বাস, এএসআই মো শাহিন আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা থানার চণ্ডীপুর সাকিনাস্থ দর্শনা টু কুড়ুলগাছি রোডস্থ চণ্ডীপুর খামারিপাড়ার কালামের চায়ের দোকানের সামনে পাকার ওপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
 
আটককৃতরা হলো- মেহেরপুর সদর বাসস্টান্ড পাড়ার (৮নং ওয়ার্ড) মো. আশকার আলীর ছেলে মো. সোহেল (২১) এবং একই উপজেলার মহিলা কলেজপাড়ার (৬নং ওয়ার্ড) মৃত হারেজ শেশের ছেলে মো. রিপন (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

Link Copied