শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

হরিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ২২ জুন, ২০২১, ০৭:১২ অপরাহ্ণ


হরিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
মানিকগঞ্জের হরিরামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত সাব-অফিসার মো. মজিবর রহমান শিকদারের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
 
এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
হরিরামপুর উপজেলায় বিভিন্ন বাজার ও বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের আগুন কিভাবে নেভানো হয়, ছোট ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বড় ধরনের আগুন নেভানোর বিষয়ে সবাইকে সচেতন করার এই মহড়া অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত কর্মকর্তাগণ।

Link Copied