বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

সুনামগঞ্জে অস্ত্রের আঘাতে ৩ জন আহত

reporter

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২২, ০৯:১৯ অপরাহ্ণ


সুনামগঞ্জে অস্ত্রের আঘাতে ৩ জন আহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি গ্রামে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ম্যানেজারসহ  তিনজন সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। আহতরা হলেন- বিন্নাকুলি গ্রামের বাসিন্দা বালু-পাথর ব্যবসায়ী গোলাম রাব্বানীর ম্যানাজার মো. ফুল মিয়ার ছেলে তৌহিদ ইসলাম (৪০), তার সহোদর শহিদ মিয়া (৫০)। অন্যজন হলেন হিরো মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৪২)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

প্রত্যক্ষদোষী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ৬ই অক্টোবর বৃহস্প্রতিবার রাত ৮টায় বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি গ্রামে মো: ফুল মিয়ার বাড়িতে। জানা যায় পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন রাতে একই গ্রামের হামলাকারী আলী আকবর, জুয়েল, রুবেল, কবির হোসেন, মনির হোসেন, জাকির হোসেন, মাহবুব এবং আরও অজ্ঞাত নামা ৭/৮ জন মিলে বিন্নকুলি গ্রামের বাসিন্দা মো. ফুল মিয়ার বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। এ সময় তার ছেলে তৌহিদুল ব্যবসায়ী টাকা নিয়ে বাড়ির সামনে এসে দেখে একদল চিহ্নিত সন্ত্রাসীরা তাদের বাড়ির সামনে এসে তার  বাবা ফুল মিয়াকে মারার জন্য গালিগালজ শুরু করে। এসময় তৌহিদুল কারন জানতে চাইলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ধারালো রামদা, দা, লোহার রড, লাঠিসোটা নিয়ে ফুল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায়  ধারালো অস্ত্রের আঘাতে তৌহিদুল, শহিদ মিয়া ও কাশেম মিয়া আহত হন।

এ সময় হামলাকারীরা  তৌহিদুলের সাথে থাকা ব্যবসার নগদ ৩লাখ ৪০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান আহতরা। পরে তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের তিনজনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় হামলাকরীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পরিবারের লোকজন। এ নিয়ে তৃতীয়বারের মতো তাদের ওপর প্রাণনাশের হামলা চালানো হয়েছে বলে ও জানায় আহতদের পরিবার।

এ ব্যাপারে তাহিরপুর থানান অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Link Copied